News update
  • Cultivation of Black Baby watermelons on a rooftop in Kalapara     |     
  • Low pressure area on Bay; Maritime ports to hoist cautionary signal 3     |     
  • Nandini killing: Man sentenced to death in Lalmonirhat     |     
  • Four of a Rangpur family killed for objecting to Yaba taking: Police     |     
  • Bangladesh Rise to Highest-Ever Sixth in Test Rankings     |     

মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবিতে আজও প্রেস ক্লাবে শিক্ষকদের অবস্থান

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2023-07-23, 3:22pm

resize-350x230x0x0-image-232690-1690101613-1-9541c4528a3892595c6a55d1280ac03c1690104125.jpg




মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের এক দফা দাবিতে ১৩তম দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে রোববার (২৩ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা।

সম্প্রতি শিক্ষকদের স্কুলে হাজির থাকার নির্দেশ দেয় মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

শিক্ষকরা বলছেন, গত ১১ জুলাই থেকে দাবি আদায়ে তারা রাজপথে অবস্থান করছেন। কোনো নোটিশে নয়, সরকারিকরণের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা রাজপথেই থাকবেন।

এর আগে, গত ১৯ জুলাই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠকে তার বক্তব্যে সন্তুষ্ট হতে পারিনি বলে জানান বিটিএ সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।

তিনি বলেন, আমারা জাতীয়করণ ছাড়া কিছু চাই না। শিক্ষামন্ত্রীর বক্তব্যে আমরা সন্তুষ্ট নই। যতই হুমকি-ধমকি আসুক আন্দোলন চলবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।