News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

ইএফটি মাধ্যমে এমপিওভুক্ত মাদরাসা শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের উদ্যোগ

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2024-10-06, 1:39pm




এখন থেকে সরকারি চাকরিজীবীদের ন্যায় ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে এমপিওভুক্ত মাদরাসা শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাও পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

মাদরাসা শিক্ষা অধিদফতরের উপপরিচালক (অর্থ) আবুল বাসার বলেন, ‘গত দুই মাস ১ তারিখেই সারাদেশের মাদরাসা শিক্ষকদের বেতন দেওয়া হয়েছে। যেটা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর করতে পারেনি। মাদরাসার শিক্ষক-কর্মচারীরা যাতে খুব সহজেই মাসের ১ তারিখ বেতন-ভাতা পান, সে জন্য এই সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

অধিদপ্তর জানিয়েছে, এটি বাস্তবায়ন হলে ৮ হাজার ২২৯টি বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার ১ লাখ ৭৯ হাজার ২১৭ জন শিক্ষক-কর্মচারীর প্রতি মাসের ১ তারিখ বেতন-ভাতা ইএফটিতে পাবেন। এ বিষয়ে আলোচনা করতে আগামী মঙ্গলবার (৭ অক্টোবর) এক কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন এবং সভাপতিত্ব করবেন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমান।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. বেগম শাহনওয়াজ দিলরুবা খান ও সামসুর রহমান খান। এ ছাড়া অর্থ মন্ত্রণালয়, আইবাস, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত থাকবেন।