News update
  • Militant Attacks Kill 33 in Balochistan; 92 Assailants Dead     |     
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     

এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতির ঘোষণা 

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2025-02-19, 7:57pm

ww35235-7df42e0a7dd7630f88d2b6518c0d2b891739973424.jpg




জাতীয়করণের দাবিতে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে নতুন দুই কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোট।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শিক্ষক সমাবেশ এবং বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতির কথা বলা হয়েছে। 

শিক্ষকরা জানান, সরকারি নিয়মে বাড়িভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না তারা।

এ বিষয়ে দেলোয়ার হোসেন আজিজী বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার প্রতিবাদে আগামীকাল সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে। এ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া সমাবেশ থেকে পদযাত্রা কর্মসূচি পালন করা হতে পারে।

তিনি বলেন, শিক্ষক সমাবেশের পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার সারাদেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি অব্যাহত থাকবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

এর আগে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা। তবে পুলিশ বাধা দেওয়ায় পল্টন মোড়ের দিকে চলে যান তারা। আরটিভি