News update
  • SSC and Equivalent Exams Begin Nationwide     |     
  • US, Iran Signal War Readiness as Talks Hang in Balance     |     
  • Bangladesh, EU Push for FTA, Investment Pact Talks     |     
  • Over 1.14cr workers sent to Middle East in 22 years     |     
  • BNP finalizes 36 nominations for women’s seats in Parliament     |     

শহীদ মিনার থেকে শিক্ষকদের লংমার্চ টু সচিবালয়

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2025-10-14, 4:58pm

img_20251014_165700-8bfb6bd3dd41f11cda5ac0ad2439a4451760439524.jpg




বাড়িভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবি আদায়ে সচিবালয় অভিমুখে লংমার্চ করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষকরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে শহীদ মিনার থেকে লং মার্চ শুরু করেন তারা।

এরআগে, দাবি আদায়ে বিকেল ৪টা পর্যন্ত সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পিছিয়ে দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষকরা।

আন্দোলনকারীরা বলেছিলেন, তারা শিক্ষা উপদেষ্টার ‘আলোচনার প্রস্তাব’ প্রত্যাখ্যান করেছেন। তবে তারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর অনুরোধে বিকেল ৪টা পর্যন্ত সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পিছিয়েছেন। বিকেল ৪টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে তারা জানান, এ সময়ের মধ্যে দাবি না মানলে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি করবেন।

শিক্ষক নেতারা জানান, সকালে শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেয়া হয়। তবে তারা আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তারা বলেন, ‘আমাদের একটাই দাবি, প্রজ্ঞাপন দিতে হবে। কোনো আলোচনার আর সুযোগ নেই।’

সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায়, হাজারো শিক্ষক-কর্মচারী অবস্থান করছেন। আন্দোলনকারীদের তিনটি দাবি হলো—মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাড়া। শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা। কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।