News update
  • Dhaka Ranks 9th Among World's Most Polluted Cities on Monday      |     
  • Top Criminal Sweden Aslam Arrested at Dhaka Airport     |     
  • Guterres Urges Climate Justice After COP31 Talks Collapse     |     
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     

‘দীনেশ-রবীন্দ্রপত্র’ সম্মাননা পেলেন অধ্যাপক সৌমিত্র শেখর

গ্রীণওয়াচ ডেক্স শিল্প-কারুশিল্প 2023-11-24, 8:35am




ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধবিরতির কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৭টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়।

যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কাতার এ তথ্য নিশ্চিত করেছে।

এ ব্যাপারে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, শুক্রবার সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে। ১৩ জন জিম্মি সন্ধ্যায় মুক্তি পাবেন। এই সময়ের মধ্যে জিম্মিদের মধ্যে যারা একই পরিবারের তাদের একত্রিত করা হবে। ৪ দিনের মধ্যে ৫০ জিম্মিকে মুক্তি দেওয়ার যে চুক্তি হয়েছে সেটি অনুযায়ী প্রতিদিন নতুন করে আরও বেসামরিক জিম্মিকে যুক্ত করা হবে।

তিনি বলেন, হামাস-ইসরায়েলের মধ্যে দিনব্যাপী যে আলোচনা হয়েছে সেটি আজ সকাল কার্যকর হয়েছে। এতে যুক্ত ছিল মিসর এবং যুদ্ধের অন্যান্য পক্ষগুলো। আলোচনা ভালোভাবে হয়েছে এবং আলোচনার পরিবেশ ইতিবাচক ছিল। আলোচনার ফলাফল অবশ্যই ছিল যুদ্ধবিরতির চুক্তি পরিকল্পনা বাস্তবায়ন করা। আমরা সবসময় বলেছি এমন কিছু প্রয়োজনীয় যেটি বাস্তবসম্মত এবং জিম্মিদের মুক্তির ক্ষেত্রে একটি নিরাপদ পরিবেশ তৈরি করবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।