News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

রাজু ভাস্কর্যে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2025-05-12, 8:31pm

ert453453-7cbcd8ed24fbd54c943ad028c2086ec91747060271.jpg

ঢাবির রাজু ভাস্কর্যে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন সাধারণ শিক্ষার্থীরা। ছবি ভিডিও থেকে নেয়া



অবমাননার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন তারা।  

সাধারণ শিক্ষার্থীরা জানান, সম্প্রতি শাহবাগে জাতীয় সংগীত পরিবেশনের সময় একটি পক্ষ ভুয়া ভুয়া বলে অবমাননা করে। এর প্রতিবাদে আমরা আজ রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশনা করেছি।

তারা আরও জানান, বাংলাদেশি হিসেবে আমরা জাতীয় পতকা এবং জাতীয় সংগীতের অবমাননা কোনোভাবে মেনে নিতে পারি না। বাংলাদেশে কেউ রাজনীতি করতে হলে বাংলাদেশপন্থী হয়েই করতে হবে বলে মন্তব্য করেন তারা।