News update
  • RMG exports to UK almost $1bn in first two fiscal months     |     
  • Trump Rejects Iran Proposal to Reopen Strait of Hormuz     |     
  • Govt to Buy Rooftop Solar Power at Tk 10.50 Per Unit     |     
  • Over 30 tourism clusters being developed in country: PM      |     
  • Bangladesh, US sign strategic civil nuclear cooperation agreement     |     

ফয়জুল লতিফ চৌধুরীকে সভাপতি করে বাংলা একাডেমির সংস্কার কমিটি গঠন

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2025-07-07, 8:46pm

ret443534-9d3583dd559109140fbba61fa0d2edba1751899594.jpg




বাংলা একাডেমির কার্যক্রমে সময়োপযোগী গুণগত পরিবর্তন ও সংস্কার আনতে বিশিষ্ট লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সমন্বয়ে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

লেখক, গবেষক ও অনুবাদক ফয়জুল লতিফ চৌধুরীকে সভাপতি এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজমকে সদস্য সচিব করে বাংলা একাডেমির কার্যক্রমে গুণগত পরিবর্তন ও সংস্কারে কমিটি গঠন করা হয়েছে।

এর আগে মে মাসে বাংলা একাডেমির সংস্কার বিষয়ে জানাতে দুই দফা সংবাদ সম্মেলন ডেকে স্থগিতের পর এবার সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় কমিটি গঠনের তথ্য জানিয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- কবি ও প্রাবন্ধিক আবদুল হাই শিকদার, লেখক ও গবেষক সলিমুল্লাহ খান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টর্সের অধ্যাপক সুমন রহমান, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, কবি ব্রাত্য রাইসু, কবি মোহাম্মদ রোমেল, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ।

এছাড়া আছেন- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, অধ্যাপক আ আল মামুন, কবি সাখাওয়াত টিপু, লেখক রিফাত হাসান, কথাসাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ, কবি কাজী জেসিন, কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, লেখক ও অনুবাদক জাভেদ হুসেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) গবেষণা বিশেষজ্ঞ সহুল আহমদ মুন্না।

কমিটিকে তিন মাসের মধ্যে সব কার্যক্রম শেষ করে সুপারিশ দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলা একাডেমির কার্যক্রমে সময়োপযোগী গুণগত পরিবর্তন ও সংস্কারের লক্ষ্যে’ এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটি বাংলা একাডেমির আইন, প্রবিধানমালা, কাঠামো, কার্যক্রম পর্যালোচনা করে এর সার্বিক উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুপারিশ প্রদান করবেন। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। বাংলা একাডেমির মহাপরিচালক এ কমিটিকে সব ধরনের সাচিবিক সহায়তা দেবে।

এর আগে ২৪ মে বাংলা একাডেমি সংস্কারের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সেখানে সাংবাদিকদের উপস্থিতি ‘আশানুরূপ না হওয়ায়’ তা স্থগিত করা হয়েছিল।

এর দুই দিন আগে ২২ মে এ সংবাদ সম্মেলন ডাকা হলেও সেদিন ‘অনিবার্য’ কারণ দেখিয়ে তা স্থগিতের কথা জানিয়েছিল বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ।