News update
  • Dhaka Ranks 9th Among World's Most Polluted Cities on Monday      |     
  • Top Criminal Sweden Aslam Arrested at Dhaka Airport     |     
  • Guterres Urges Climate Justice After COP31 Talks Collapse     |     
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     

বান্দরবানে পুনাকের উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2023-01-20, 9:23am




বান্দরবানে গরীব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বান্দরবান জেলা শাখার আয়োজনে বান্দরবান সদর থানা প্রাঙ্গনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী  সোহানা তারিক’র সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গীর, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সহকারী পুলিশ সুপার মো: সালাউদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম প্রমুখ।

এসময় জেলার শতাধিক গরীব ও দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে  দেন অতিথিরা।