News update
  • Dhaka Ranks 9th Among World's Most Polluted Cities on Monday      |     
  • Top Criminal Sweden Aslam Arrested at Dhaka Airport     |     
  • Guterres Urges Climate Justice After COP31 Talks Collapse     |     
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     

কুরআন নাযিলের মাসে হিফজবিভাগ ও মকতবগুলোকে অবিলম্বে খুলে দিন

সংগঠন সংবাদ 2021-04-24, 2:34pm






কুরআন নাযিলের মহান এ মাসে স্বাস্থ্যবিধি মেনে হিফজুল কুরআন মাদরাসা ও মকতবগুলোকে খুলে দেয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, রমাযান মাস কুরআন নাযিলের মাস। কুরআন নাযিলের এ মাসে বাচ্চারা যেন কুরআন চর্চা করতে পারে সে জন্য হাফিজিয়া মাদরাসা ও মকতবগুলো খুলে দেয়া জরুরি। তিনি বলেন, বাচ্চারা কুরআন পড়ে দেশ, ইসলাম ও মানবতার জন্য বিশেষ দোয়া করবে। মহান রব্বুল আলামিন যেন কুরআনের উসিলায় আমাদের দেশসহ বিশ্ববাসীকে মহামারি থেকে রক্ষা করেন।
পীর সাহেব চরমোনাই বলেন, বিগতদিনগুলোতে মাদরাসার হিফজ বিভাগ ও মকতব বিভাগ খুলে দেয়া হয়েছিলো। ফলে কুরআনের উসিলায় আমাদের এ দেশ অন্য দেশ থেকে অনেক ভাল ছিলো। এখনও যদি কুরআন চর্চার জন্য কুরআন নাযিলের মাসে কুরআনী মাদরাসাগুলোকে খুলে দেয়া হয়, তাহলে কুরআনের উসিলায় আমাদের দেশে আল্লাহর রহমত বর্ষিত হবে, ইনশাআল্লাহ। এতে কোন সন্দেহ নেই।
পীর সাহেব চরমোনাই অবিলম্বে ধর্মমন্ত্রণালয়কে হাফিজিয়া মাদারাসা ও মকতবগুলোকে খুলে দেয়ার কার্যকরি উদ্যোগ গ্রহণের দাবি জানান।