News update
  • Israel Strikes Tehran with US Support Amid Nuclear Tensions     |     
  • India Sees 9% Drop in Foreign Tourists as Bangladesh Visits Plunge     |     
  • Dhaka Urges Restraint in Pakistan-Afghan War     |     
  • Guterres Urges Action on Safe Migration Pact     |     
  • OpenAI Raises $110B in Amazon-Led Funding     |     

ঈদযাত্রায় সড়কে ৩১৫ দুর্ঘটনায় ঝরেছে ৩২২ প্রাণ

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-04-09, 12:26pm

wrew434-a7cd85ff5a52f5e11f0f48e18a850cf11744179988.jpg




সদ্য বিদায়ী ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াতে সড়কে ৩১৫টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩২২ জনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন ৮২৬ জন।

বুধবার (৯ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। 

সম্মেলনে জানানো হয়, একই সময়ে রেলপথে ২১টি দুর্ঘটনায় ২০ জন নিহত, ৮ জন আহত হয়েছেন। নৌ-পথে ৪টি দুর্ঘটনায় ১০ জন নিহত, একজন আহত ও একজন নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত ও ৮৩৫ জন আহত হয়েছেন।

আরটিভি