News update
  • Militant Attacks Kill 33 in Balochistan; 92 Assailants Dead     |     
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     

বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক বিনিয়োগ 2025-04-09, 12:28pm

ertewrqwewq-0c2e7f655e45735830aa3176a7914cfe1744180094.jpg




বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন চলছে রাজধানী ঢাকায়। গত ৭ এপ্রিল থেকে শুরু হওয়া সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ বুধবার (৯ এপ্রিল)। 

এদিন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এদিন সেশনে যুক্ত হয়ে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। একইসঙ্গে বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বানও জানান তিনি।

এছাড়া বিনিয়োগে অবদান রাখার জন্য ৪টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছেন প্রধান উপদেষ্টা। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই পুরস্কার তুলে দেন। পুরস্কৃত প্রতিষ্ঠানগুলো হলো- ওয়ালটন (দেশি বিনিয়োগকারী), বিকাশ (বিদেশি বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিকস লাগবে। একইসঙ্গে বিশেষ ক্যাটাগরিতে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যানকে।

চার দিনব্যাপী এই সামিটে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধি অংশ নিয়েছেন। সম্মেলনের প্রথম দুই দিনে বেশ কয়েকটি সেক্টরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন তারা। পাশাপাশি, দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা দিতে কিছু বিদেশি ব্যাংক ঋণ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

সরকার ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য নীতিগত কিছু শিথিলতা ও নতুন জ্বালানি নীতির পরিকল্পনার কথাও জানিয়েছে। সম্মেলনের তৃতীয় দিনে ড. ইউনূস বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তরের যৌক্তিকতা তুলে ধরার পাশাপাশি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

আরটিভি


Copied from: https://rtvonline.com/