News update
  • Biman Flight Carrying PM Set to Leave Tokyo After Repairs     |     
  • PM’s Flight to Dhaka Delayed by Technical Glitch in Tokyo     |     
  • July Killings: Hanif Gets Death Sentence for Crimes Against Humanity     |     
  • What is Iran’s Seven-Day Plan to reopen the Strait of Hormuz?     |     
  • Bangladesh’s Banking Crisis: The Road to Reform     |     

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক ইশরাক, সদস্য সচিব নান্নু

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-11-25, 8:42am

ertertwr34-0bac8dd4ed52ba2fee9f8e933069b7a11764038538.jpg




বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নুকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

সোমবার (২৪ নভেম্বর) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতিক্রমে ইশরাক হোসেনকে আহ্বায়ক, কামরুজ্জামান নান্নুকে সদস্য সচিব এবং ড. কে এম আই মন্টিকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।