News update
  • Mayoral candidates' Eid greetings to Kalapara residents on social media      |     
  • Dhaka moves for new $4-4.5 bn IMF programs, drops current one     |     
  • Up to 13 million set to leave Dhaka for Eid despite rainy weather     |     
  • ATM Cash Shortage Hits Dhaka Customers During Eid Break     |     
  • Measles Claims 17 More Lives in 24 Hours     |     

মার্কিন নৌ-অবরোধ ভেঙে ইরানি জলসীমায় তেলের ট্যাংকার

আলজাজিরা সংঘাত 2026-04-21, 5:07pm

tytryete5ter-e2c59ec61658b328e7f848033b401c921776769655.jpg




মার্কিন সামরিক বাহিনীর বারবার ‘হুমকি ও সতর্কতা’ উপেক্ষা করে একটি ইরানি তেলের ট্যাংকার দেশটির জলসীমায় প্রবেশ করেছে। স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) রাতে মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় মোতায়েন করা মার্কিন নৌ-অবরোধ ভেদ করে ট্যাংকারটি ইরানি বন্দরে পৌঁছাতে সক্ষম হয়।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের সেনাবাহিনীর জনসংযোগ শাখার বরাতে দেশটির মেহের নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করে।

ইরানি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘সিলি সিটি’ নামক তেলের ট্যাংকারটি আরব সাগর অতিক্রম করার সময় মার্কিন সেনাবাহিনীর নেভাল টাস্ক ফোর্সের পক্ষ থেকে একাধিকবার সতর্কবার্তা ও হুমকি দেওয়া হয়েছিল। তবে ইরানি নৌবাহিনীর বিশেষ অপারেশনাল সহায়তায় ট্যাংকারটি শেষ পর্যন্ত গত রাতে ইরানের নিজস্ব জলসীমায় প্রবেশ করতে সক্ষম হয়। বর্তমানে ট্যাংকারটি কয়েক ঘণ্টা ধরে দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।

গত কয়েক সপ্তাহ ধরে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ ও সমুদ্রপথে চলাচলে বাধার মুখে এটি তেহরানের জন্য বড় কৌশলগত বিজয় হিসেবে দেখা হচ্ছে।