News update
  • TIN mandatory for opening bank Ac; excise duty ceiling Tk 4 lakh     |     
  • Tk 9.38 lakh crore budget with Tk 2.43 cr deficit placed     |     
  • Govt Rolls Out Three-Tier Plan for Economic Transformation      |     
  • Budget is built around ten strategic priorities     |     
  • Ad-din Hospital’s License Revoked Over Newborn Deaths     |     

যুক্তরাষ্ট্র হরমুজ দিয়ে ‘গোপনে’ ১০ কোটি ব্যারেল তেল পারাপার নিশ্চিত করেছে: ট্রাম্প

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-06-11, 7:11pm

d8ef04b65324c85d5e4713fbeb1ba4acc0754bf2e9b134ff-380992539dac9ed6310cfcc6b59725f71781183473.jpg




মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন যে, মার্কিন সামরিক বাহিনী গোপনে হরমুজ প্রণালী দিয়ে ১০ কোটিরও বেশি ব্যারেল তেল এবং ২০০টিরও বেশি বাণিজ্যিক জাহাজের চলাচল নিশ্চিত করতে সাহায্য করেছে। যা মার্কিন ও ইসরাইলি হামলার জবাবে ইরান মূলত বন্ধ করে দিয়েছিল।

ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে একটি পোস্টে বলেন, প্রণালীটি দিয়ে যাতায়াতকারী তেল ট্যাঙ্কার এবং বাণিজ্যিক জাহাজগুলোকে সহায়তা করার জন্য তিনি গত মাসে সামরিক বাহিনীকে একটি ‘গোপন মিশন’ চালানোর নির্দেশ দিয়েছিলেন।

‘ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে আরও লিখেছেন, ‘আজ আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে, এই প্রচেষ্টার ফলে ১০ কোটি ব্যারেলেরও বেশি তেল প্রণালীটি দিয়ে উন্মুক্ত বাজারে পৌঁছেছে। ২০০টিরও বেশি বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করেছে।’

ট্রাম্প আরও বলেন, ‘এই অভাবনীয় সফলতার কারণ হলো হরমুজ প্রণালী মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে — ইরানের নয়। তাদের সামরিক বাহিনী পরাজিত, এবং তাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। ইরানের জন্য সব শেষ।’

যুক্তরাষ্ট্র মে মাসের শুরুতে প্রণালীটির মধ্য দিয়ে জাহাজগুলোকে এসকর্ট করার জন্য ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি সামরিক অভিযান শুরু করেছিল, কিন্তু মাত্র একদিন পরেই তা বাতিল করে দেয়। ট্রাম্প এটিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করার একটি প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন, যা ওয়াশিংটন ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি শুরু করেছিল।

মে মাসের শেষের দিকে মার্কিন গণমাধ্যম জানায় যে এই প্রচেষ্টা পুনরায় শুরু হয়েছে, কিন্তু মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর দায়িত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ড সে সময় বলেছিল যে নৌবাহিনী ‘বাণিজ্যিক জাহাজগুলোকে এসকর্ট বা সহায়তা করা পুনরায় শুরু করেছে—এই খবরটি মিথ্যা।