News update
  • Thief flees with Tk 4 lakh as man counts cash at Cumilla Pubali Bank      |     
  • US Denies Iran Struck Uncrewed US Vessel in Hormuz     |     
  • Kuakata Beach Ravaged by Sea Erosion     |     
  • Per capita public debt stands at Tk 1.29 lakh: Finance Minister     |     

দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-09-07, 7:36am

img_20260907_073727-fd67e544002903042acc468f642407fa1788745062.jpg




যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সামরিক সক্ষমতা এখনো ইরানের রয়েছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষক উলফগ্যাং পিসতাই। তার মতে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়লেও দেশটির সামরিক সক্ষমতা পুরোপুরি অচল হয়ে যায়নি।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে পিসতাই বলেন, ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, অন্তত সামরিক দিক থেকে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরান বেশ কিছু বড় ধাক্কা খেয়েছে। তবে দেশটি এখনো হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে হামলা চালানোর সক্ষমতা রাখে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বিষয়টি সামরিক সক্ষমতার চেয়ে বেশি রাজনৈতিক বলে মনে করছেন এই বিশ্লেষক। তার ধারণা, বিভিন্ন প্রতিবেদনে বলা হলেও মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুত হয়তো ততটা কমে যায়নি।

পিসতাই বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ এখন রাজনৈতিক দিক। আগামী মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে সংঘাত যে শেষ হয়ে যাবে, এমন নয়।

বরং সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের তুলনায় অর্থনৈতিক চাপ ও অন্যান্য অর্থনৈতিক কৌশলের ওপর আরও বেশি নির্ভর করতে পারে বলে মনে করেন তিনি। একই সঙ্গে হরমুজ প্রণালিতে নৌ অবরোধও অব্যাহত থাকবে বলে ধারণা তার।

সূত্র: আল-জাজিরা