News update
  • Saint Martin’s Island to Reopen for Tourists on Nov 1     |     
  • France Arrests More Than 1,300 After Nationwide Protests     |     
  • Dhaka ranks world's third most polluted city this morning     |     
  • Soldiers Guard Milan as Thousands Protest Across Europe     |     
  • Cheese Industry Thrives In Thakurgaon Villages      |     

ইরানে আবারও হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল?

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-10-25, 5:31pm

iraan_0-3a1b61d807da1c5e6edf4ce40a5a98fc1792927879.jpg




আলোচনার টেবিলে সমাধানের আশাকে অত্যন্ত দুর্বল বা ম্লান করে দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বাজছে। শান্তি আলোচনার বদলে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক প্রস্তুতি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, ওয়াশিংটন ও তেল আবিব ইরানের বিরুদ্ধে আবারও একটি পূর্ণমাত্রার ও বিধ্বংসী সামরিক অভিযানের চূড়ান্ত ছক কষছে। খবর আল জাজিরার।

কাতারভিত্তিক শিক্ষাগবেষণা প্রতিষ্ঠান ‘দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ’-এর অধ্যাপক মোহাম্মদ এলমাসরি আল জাজিরাকে দেওয়া এক বিশেষ মন্তব্যে এই আশঙ্কার কথা প্রকাশ করে সতর্কবার্তা দিয়েছেন।  

অধ্যাপক এলমাসরি বলেন, সাম্প্রতিক সামরিক তৎপরতা ও বিভিন্ন সংকেত স্পষ্ট বার্তা দিচ্ছে যে- আমরা সংঘাতের আরও একটি নতুন ও ভয়াবহ ধাপের দিকে ধাবিত হচ্ছি।

এলমাসরি উল্লেখ করেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ইসরায়েল সফর করেছেন, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে তাদের তৃতীয় একটি বিমানবাহী রণতরী মোতায়েন করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র অঞ্চলের বেশ কয়েকটি কূটনৈতিক মিশন ও সামরিক ঘাঁটি থেকে কর্মী ও কর্মকর্তা সরিয়ে নিচ্ছে।

এই সমস্ত পদক্ষেপকে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি উল্লেখ করে এলমাসরি বলেন, এসব আলামত নির্দেশ করে যে- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল খুব শিগগরিই ইরানের ওপর নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করছে।

বিশ্লেষকদের আশঙ্কা, নতুন করে শুরু হতে যাওয়া সংঘাতের এই পরবর্তী ধাপটি আগের যেকোনো লড়াইয়ের চেয়ে আরও বেশি বিপজ্জনক, ধ্বংসাত্মক ও বিপর্যয়কর রূপ নিতে পারে।