News update
  • First cruise ship crosses Strait of Hormuz since war began     |     
  • MDBs stress co-op support global stability amid uncertainty     |     
  • PM opens first Hajj flight, visits Ashkona camp     |     
  • River ports asked to hoist cautionary signal No 1     |     
  • Oil prices drop 9% & Wall Street rallies to a record after Iran reopens Hormuz     |     

আজারবাইজানের ‘আগ্রাসনমূলক হামলা’ বন্ধে বিশ্বের প্রতি আর্মেনিয়ার আহ্বান

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-08-04, 2:55pm




আর্মেনিয়া আজারবাইজানের ‘আগ্রাসনমূলক হামলা’ বন্ধে বুধবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

বিতর্কিত নগোর্নো-কারাবাখ অঞ্চলে প্রতিবেশি এ দুই দেশের মধ্যে ব্যাপক সহিংসতার পর তারা এ আহ্বান জানালো। সেখানে সহিংসতায় তিন সৈন্য নিহত হন। 

আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইয়ারভান আজারবাইজানের আগ্রাসনমূলক হামলা বন্ধে ও তাদের মনোভাব পরিবর্তনে এবং এক্ষেত্রে প্রয়োজনীয় কৌশল সক্রিয় করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।’ তথ্য সূত্র বাসস/এএফপি।