News update
  • PM Proposes Five Urgent Steps to Resolve Rohingya Crisis     |     
  • Govt Appoints Indonesian Firm to Operate Cox’s Bazar SPM     |     
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     
  • El Niño Tests Global Readiness for a Changing Climate     |     
  • Dhaka's air quality recorded moderate on Wednesday morning      |     

ইউক্রেনে যুদ্ধ শেষ করার বিষয়ে পুতিনের সাথে কথা বলতে ইচ্ছুক বাইডেন

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-12-02, 8:29am




দুই নেতা ইউক্রেনের প্রতি তাদের চলমান সমর্থন ছাড়াও বিভিন্ন বিষয়ে আলাপ করবেন বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ফরাসি কর্মকর্তারা বলেছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আফ্রিকার সাহেল অঞ্চলের নিরাপত্তাও আলোচ্যসূচিতে থাকবে। এক বছর আগে, যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার কাছে পরমাণু চালিত সাবমেরিন বিক্রি করতে রাজি হয়ে ফ্রান্সকে ক্ষুব্ধ করেছিল, কারণ ফ্রান্স থেকে ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন কেনার জন্য প্রায় ১০০০ কোটি ডলারের চুক্তি বাতিল করতে অস্ট্রেলিয়া প্ররোচিত হয়েছিল।

বাইডেন দম্পতি , ম্যাক্রোঁ এবং তার স্ত্রীকে বুধবার সন্ধ্যায় পটোম্যাক নদীর পাড়ে একটি অভিজাত ইতালীয় সামুদ্রিক খাবারের রেস্তোরাঁ ফিওলা মেরেতে আপ্যায়ন করেন। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।