News update
  • Bangladesh to Shift Fiscal Year to April-March From 2028     |     
  • RAB set to be abolished, SRB to take its place     |     
  • 277 Officials Promoted to Deputy Secretary Posts     |     
  • Trawler capsizes in Bay storm, 10 fishermen rescued     |     
  • Govt Earns Public Trust in First Six Months: Mahdi Amin     |     

ইউক্রেনে মার্কিন নেভি সিলের সাবেক এক সদস্য নিহত

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2023-01-21, 12:35pm

image-75519-1674281522-77b6028ad5d0d503f1ed55779a46f7961674282956.jpg




ইউএস নেভি সিলের একজন সাবেক সদস্য এই সপ্তাহের শুরুতে ইউক্রেনে নিহত হয়েছেন। তিনি ২০১৯ সালে নৌ বাহিনী থেকে অবসরে চলে যান। নৌবাহিনী শুক্রবার এ কথা জানিয়েছে।

‘নৌবাহিনী নিশ্চিত করতে পারে যে, ১৮ জানুয়ারি, ২০২৩ তারিখে ইউক্রেনের দিনিপ্রোতে একজন সাবেক নৌ সদস্যকে হত্যা করা হয়েছে।’ এ কথা উল্লেখ করে নৌ বাহিনীর এক কর্মকর্তা একটি বিবৃতিতে বলেছেন, ‘সাবেক নাবিক কেন ইউক্রেনে ছিলেন তা আমরা অনুমান করতে পারছি না।’

 বিবৃতিটির সাথে জীবনী সংক্রান্ত তথ্য ছিল। এতে বলা হয় ড্যানিয়েল হুইটনি সুইফট স্পেশাল ওয়ারফেয়ার অপারেটর ১ম শ্রেণির পদে অধিষ্ঠিত হয়েছিলেন।

কর্মকর্তারা মার্কিন নৌ বাহিনী থেকে তার অবসরের সম্পর্কে আর কোনো তথ্য দেননি।

মার্কিন সরকার তার নাগরিকদের ইউক্রেনে যুদ্ধ থেকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছে, তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ করার পর থেকে সেখানে বেশ কয়েকজন আমেরিকান নিহত হয়েছে। তথ্য সূত্র বাসস।