News update
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     

আমি হামাস ও পুতিনকে জিততে দেব না : বাইডেন

গ্রীণওয়াচ ডেক্স সংঘাত 2023-10-20, 8:56am

aw1hz2utmjq0ndm2lte2otc3nzaynziuanbn-0e1a2c8686862bba23ecc83d0074e6421697770583.jpeg




যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চলমান যুদ্ধে আমি হামাস ও পুতিনকে জিততে দেব না।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা জনান তিনি। ইসরায়েল সফর এবং গাজায় কিছু সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার জন্য মিশরের সঙ্গে একটি চুক্তির পর বাইডেন এ ভাষণ দেন।

ইসরায়েলে হামাসের হামলায় মার্কিন প্রতিক্রিয়া সম্পর্কে টেলিভিশনে জাতির উদ্দেশে বাইডেন বলেন, ইসরায়েলের আকাশ পাহারা দেওয়ার জন্য আয়রন ডোম নিরাপত্তা নিশ্চিত করতে যাচ্ছি আমরা। ইসরায়েলের জনগণকে রক্ষা করার জন্য তাদের সবসময় যা প্রয়োজন তা আমাদের নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ইসরায়েলের জন্য আমি কংগ্রেসে যে নিরাপত্তা প্যাকেজ পাঠাচ্ছি তা তাদের নিরাপত্তার জন্য একটি অভূতপূর্ব প্রতিশ্রুতি যা ইসরায়েলের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা আগের চেয়ে শক্তিশালী। আমেরিকা বিশ্বের কাছে একটি আলোকবর্তিকা, এখনও।

তিনি বলেন, একটি মহান জাতি হিসেবে আমাদের দায়িত্বের পথে আমরা ক্ষুদ্র পক্ষপাতিত্ব, ক্ষুব্ধ রাজনীতিকে বাধাগ্রস্ত হতে দিতে পারি না। তথ্য সূত্র আরটিভি নিউজ।