News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

গাজার উত্তরাঞ্চলে হাসপাতালে ইসরাইলি হামলায় ১২ জন নিহত

গ্রীণওয়াচ ডেক্স সংঘাত 2023-11-20, 6:47pm




হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার বলেছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় একটি হাসপাতালে ইসরাইলি হামলায় ১২ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।

মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, সেখানে ইন্দোনেশীয় ওই হাসপাতাল লক্ষ্য করে ইসরাইলি দখলদার বাহিনীর হামলায় ১২ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়।

নিহতদের মধ্যে রোগী ও তাদেও সঙ্গীরা রয়েছে।