News update
  • REHAB president's post declared vacant over loan default     |     
  • China criticises idea it is in 'malicious competition' over AI     |     
  • UP elections to be held in 7 phases, 1st phase on Nov 12     |     
  • Govt Launches Major Plan to Combat Pollution in Dhaka Rivers      |     
  • New warnings about risks of AI to humanity revive the debate     |     

হামাসের উপর চাপ প্রয়োগের জন্য বাইডেন শীর্ষ সহযোগীদের পাঠাচ্ছেন

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2024-06-06, 8:19am

wueufuewuiwo-529916ee5c1c623aa702e04367ad26eb1717640346.jpg




ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভার সর্বসাম্প্রতিক প্রস্তাবের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে গাজায় অস্ত্র বিরতির জন্য তিন পর্বের অস্ত্র বিরতি পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন সে বিষয়ে চাপ দেয়ার জন্য তিনি তাঁর শীর্ষ সহযোগীদের মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছেন। ওই পরিকল্পনায় রয়েছে প্রাথমিক ভাবে ছয় সপ্তাহের অস্ত্রবিরতি এবং হামাসের হাতে বন্দি কিছু জিম্মির ও ইসরায়েলি কারাগারে আটক কিছু ফিলিস্তিনি বন্দির মুক্তি নিশ্চিত করা।

মঙ্গলবার সিআই’এর পরিচালক বিল বার্ণস দোহায় গেছেন এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বাইডেনের শীর্ষ উপদেষ্টা ব্রেট ম্যাকগার্ক বুধবার কায়রোতে রয়েছেন বলে প্রশাসনিক কর্মকর্তারা ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন। আশা করা হচ্ছে এই দুই জন বাইডেনের এই বার্তা তাদের কাছে পৌঁছে দেবেন যে গুরুত্বপূর্ণ মধ্যস্ততাকারী মিশর ও কাতারের মাধ্যমে হামাসের উচিত্ হবে এই চুক্তিতে স্বাক্ষর করা।

এ সপ্তাহের আরও আগের দিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি সঙ্গে কথা বলার সময় বাইডেন এই কথার ‍পুনরাবৃত্তি করেন যে পরিকল্পনাটি, “গাজায় সংকটের অবসান ঘটাতে একটি সুষ্ঠু পথচিত্রের প্রস্তাব দিচ্ছে।

চুক্তিটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে সকল পণবন্দির মুক্তির বিনিময়ে স্থায়ী অস্ত্রবিরতি নিশ্চিত করা যায় এবং গাজার ‍পুননির্মাণ করা যায়। তবে কোন পক্ষই মনে হয় না সমঝোতার কাছাকাছি পৌছাতে পেরেছে।

যদিও ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভা প্রস্তাবে স্বাক্ষর করেছে , বাইডেনের ঘোষণার পর পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী সংকল্প ব্যক্ত করেন যে “ হামাসের সামরিক ও শাসন করার ক্ষমতাকে নস্যাত্” না করা অবধি কোন রকম স্থায়ী অস্ত্রবিরতি হবে না।

এর জবাবে , হামাস কর্মকর্তা ওসামা হামদান মঙ্গলবার ঘোষণা করেন যে স্থায়ী অস্ত্রবিরতি এবং গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহারের ব্যাপারে ইসরায়েলি অবস্থান স্পষ্ট না হওয়া অবধি তারা এ প্রস্তাবে সম্মত হতে পারে না।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান বলেন, “আপনারা মিডিয়াতে অনেক কথাই শুনবেন, বিভিন্ন কন্ঠের বিভিন্ন জনের বিভিন্ন বিবৃতির কথা শুনবেন”। মঙ্গলবার সন্ধ্যায় ফ্রান্সের পথে এয়ার ফোর্স ওয়ান বিমানে বসে তিনি এই কথাগুলি বলেন। বাইডেনও সেখানে যাচ্ছেন বৃহস্পতিবার -ডি ডে উদযাপনের লক্ষ্যে।

হামদানের ঘোষণার কথা বাদ দিয়ে, সালিভান বলেন যে এই গোষ্ঠীটি কাতারকে যা জানাবে প্রশাসন কেবল সেটাকেই আনুষ্ঠানিক জবাব হিসেবে গ্রহণ করবে। কাতারই প্রস্তাবটি ইসরায়েলি আলোচনাকারীদের কাছ থেকে হামাসকে জানিয়েছে।

সালিভান বলেন, “আমরা এখনও সেটা পাইনি”। তিনি আরও বলেন যে কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘন্টায় ঘন্টায় যোগাযোগ করছে।

এর পরে কি হবে ?

তিন পর্বের এই পরিকল্পনার রূপরেখা মনে হচ্ছে মূলত সেই প্রস্তাবেরই মতো যেটি হামাস মে মাসের প্রথম দিকে মেনে নিয়েছিল। কিন্তু রাফায় ইসরায়েলের কর্মকান্ডের বিশ্বব্যাপী সমালোচনা এবং ইসরায়েলি সরকারকে সেখানে সামরিক আক্রমণ বন্ধ করার জন্য জাতিসংঘের শীর্ষ আদালতের আদেশের প্রেক্ষাপটে হামাস আলোচনায় বাড়তি সুযোগ নিতে চাইবে।  ভয়েস অফ আমেরিকা