News update
  • India Reviewing Bangladesh’s Request to Extradite Hasina     |     
  • Adani's 800MW Power Unit to Remain Shut for 25 Days     |     
  • Dhaka Ranks 6th Among World's Most Polluted Cities on Wednesday      |     
  • RMG Workers' Minimum Wage Raised 36% to Tk 17,000     |     
  • Decades of gains against AIDS could unravel as HIV funding dries up     |     

গাজায় ইসরায়েলি সেনা নিহত, আহত আরও ৩

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-07-03, 7:18am

img_20250703_071610-f0e542c2b07d92e74f00fffcacd0da6a1751505486.jpg




ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। 

বুধবার (২ জুলাই) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

নিহত এ দখলদার সেনার নাম সার্জেন্ট ইয়ানিভ মিখালোভিচ। তিনি সপ্তম সাঁজোয়া বিগ্রেডের ৮২ নং ব্রিগেডের ট্যাংক ক্রু ছিলেন।

প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, মিখালোভিচ উত্তর গাজায় ফিলিস্তিনি গোষ্ঠীর হামলায় নিহত হয়েছেন। ওই হামলায় এক ট্যাংক কমান্ডার এবং একই ব্যাটালিয়নের অপর এক সেনা গুরুতর আহত হন।

আরেক দখলদার অন্য আরেকটি হামলায় গুরুতর আহত হন। তিনি কমান্ডো ব্রিগেডের ইগোজ ইউনিটের সদস্য ছিলেন।

আহত সবাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া এবং তাদের পরিবারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী। সূত্র: আল জাজিরা