News update
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     
  • Dhaka's air decorded unhealthy for sensitive groups Sunday morning     |     
  • Meet Earth’s newest wild cat species, the first named in over a century     |     

ইসরাইলে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-03-03, 7:54pm

rtertewrewr-141463d4055e5636e36e27b8f62389aa1772546071.jpg




ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, মধ্য ইসরাইলে ইরানের সবশেষ পাঠানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৩ মার্চ) টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ইসরাইলের দুটি স্থানে পাঁচজন আহত হয়েছেন।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র আঘাত হানা স্থলগুলো তদন্ত করছে।

 ইসরাইলের জরুরি চিকিৎসা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, ৪০ বছর বয়নি এক নারীসহ মোট পাঁচজনকে চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানজুড়ে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে পৌঁছেছে। মঙ্গলবার (৩ মার্চ) ইরানি রেড ক্রিসেন্টের বরাতে এ খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর পর থেকে দেশব্যাপী ৭৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

রেড ক্রিসেন্ট তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তাদের টিমের মাঠ পর্যায়েরে তথ্য অনুযায়ী চলমান সংঘাতে ৭৮৭ জন শহীদ হয়েছেন।

ইরানি রেড ক্রিসেন্ট আরও জানিয়েছে, শনিবার থেকে এখন পর্যন্ত ইরানের ১৫৩ শহর, ৫০৪ জায়গায় ১ হাজার ৩৯টি হামলা হয়েছে।