News update
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     
  • Jatri Kalyan Samity urges withdrawal of increased fuel prices     |     
  • Global Diesel Shortage Likely to Persist Into 2027     |     
  • PM to Present Bangladesh Vision at UNGA: Mahdi     |     
  • LDC graduation must strengthen, not constrain development: Titumir     |     

ইরানের নতুন সর্বোচ্চ নেতা

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-03-04, 7:09am

271992b8784c3abcfeee573caa41a084c2a7e8d37248188c-a6e1881f65155aa49a6d50f4f691d8d31772586565.jpg




ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মুজতবা খামেনি।

 এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলেছে, বিপ্লবী গার্ডের চাপে ইরানের এসেম্বলি অব এক্সপার্ট মুজতবাকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্ছ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে মাশহাদে সমাহিত করার কথা জানিয়েছে ইরানি গণমাধ্যম ফার্স।

মাশহাদ ইরানিদের কাছে একটি পবিত্র শহর। খামেনির জন্মও হয়েছিল এই শহরে। সেখানকার ইমাম রেজা মাজারে তার বাবাকেও সমাহিত করা হয়েছিল।

গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) ইসরাইল-মার্কিন যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় খামেনির মেয়ে, নাতি ও জামাই নিহত হওয়ার খবরও দেয় ইরানের সংবাদ মাধ্যমগুলো।

এদিকে ওই হামলায় আহত আলি খামেনির স্ত্রী খোজাস্তেহ বাঘেরজাদেহও দুদিন মারা গেছেন। ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে এমন খবর দেয় এনডিটিভি।