News update
  • Rajshaji rally wants reparation from India for river diversion     |     
  • Scientists find climate change is reducing oxygen in rivers     |     
  • Bhasani's Farakka Long March still relevant to protect Ganges flow: IFC     |     
  • Integrated Ganges Management Will Save River, Benefit People     |     
  • Net FDI in Bangladesh jumps 39.36% to $1.77 billion in 2025     |     

৫০০ কোটি ছাড়াল শাহরুখের ‘পাঠান’

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2023-01-29, 2:06pm

resize-350x230x0x0-image-209517-1674977589-9b906cd4b81c23d3c586467aead75e071674979600.jpg




চার বছর পর পর্দায় ফিরেই তাক লাগিয়ে দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’। মুক্তির পরেই ছবিটি রীতিমতো ঝড় তুলেছে বক্সঅফিসে। মাত্র চার দিনেই ৫০০ কোটির ঘর ছাড়িয়েছে সিনেমাটি।

বলিউড রিভিউ ডটকমের তথ্য অনুযায়ী, প্রথম দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটির গণ্ডি পেরিয়েছে ‘পাঠান’। এর মধ্যে শুধু ভারতেই আয় করেছে ৫৫ কোটি রুপি। দ্বিতীয় দিন ৭০ কোটি রুপির ব্যবসা করে ‘পাঠান’। এ দিন শেষে ছবিটির আয় ছাড়িয়ে যায় ২০০ কোটির গণ্ডি।

তৃতীয় দিনে ভারতের বাজারে ‘পাঠান’র আয় করেছে ৩৯ কোটি রুপি। মুক্তির চতুর্থ দিনে এখন পর্যন্ত ভারতে ছবিটির মোট আয় ২২১ কোটি ৭৫ লাখ রুপি। এতে চতুর্থ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪১৫ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৫৩৯ কোটি ৯১ লাখ টাকারও বেশি।

বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা এক টুইটে জানান, চার দিনে বিশ্বব্যাপী ছবিটি ৪০০ কোটি রুপির গণ্ডি ছাড়িয়েছে ‘পাঠান’।

গেল ২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ-দীপিকা অভিনীত সিনেমা ‘পাঠান’। ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মাণ করা হয়েছে ছবিটি। বিশ্বের প্রায় ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

প্রসঙ্গত, যশরাজ ফিল্মসের ব্যানারে ‘পাঠান’-এ শাহরুখের সঙ্গী হয়েছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া প্রমুখ। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ভাইজান সালমান খান। তথ্য সূত্র ইন্ডিয়া টুডে/ আরটিভি নিউজ।