News update
  • Rooppur Unit-1 Gets Approval for First Nuclear Reaction     |     
  • DP World to Operate Chattogram Port NCT for 15 Years     |     
  • Anne Carson Wins 2026 Nobel Prize in Literature     |     
  • Workers Helping Feed the World but Starved of Dignity     |     
  • They feed the world, but food workers are Earth’s most exploited     |     

আসছে ‘জলি এলএলবি থ্রি, মুখোমুখি লড়াই অক্ষয়-আরশাদের

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2023-06-09, 1:04pm

resize-350x230x0x0-image-226815-1686289823-fdcc212a1484bd96e201ef44dc4992ff1686294283.jpg




ভারতের জনপ্রিয় কোর্ট রুম ড্রামা ‘জলি এলএলবি’। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটির আগের দুটি পর্ব ব্যাপক সাফল্য পায় বক্সঅফিসে। এবার আসতে চলেছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জলি এলএলবি থ্রি’।

সিনেমাটির প্রথম পার্টে অভিনয় করেছিলেন আরশাদ ওয়ার্সি। আর এর দ্বিতীয় কিস্তিতে অভিনয় করেন অক্ষয় কুমার। এবার তৃতীয় পর্বে এক সঙ্গে পর্দায় আসতে চলেছেন এই দুই তারকা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে খবরটি নিশ্চিত করে এ প্রসঙ্গে আরশাদ বলেন, এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় চলচ্চিত্র আসছে। ইতিমধ্যেই সিনেমাটির কার্যক্রম শুরু করেছেন নির্মাতারা। আগামী বছরেই শুরু হবে এই সিনেমাটির শুটিং। এমনটাই জানিয়েছেন এই অভিনেতা।

‘জলি এলএলবি থ্রি’ চলচ্চিত্রের মাধ্যমে দ্বিতীয়বারের মতো পর্দায় একসঙ্গে কাজ করতে চলেছেন অক্ষয়-আরশাদ। এর আগে ‘বচ্চন পাণ্ডে’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। তবে বক্স অফিসে সফলতার মুখ দেখেননি সিনেমাটি।

তবে ‘জলি এলএলবি’ নিয়ে ভক্তদের প্রত্যাশা অনেক। দীর্ঘদিন ধরেই সিনেমাটির তৃতীয় ফ্র্যাঞ্চাইজির জন্য অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে তাদের সেই চাওয়া বাস্তবে রূপ নিতে চলেছে। তথ্য সূত্র ইন্ডিয়া টুডে, আরটিভি নিউজ।