News update
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     
  • Jatri Kalyan Samity urges withdrawal of increased fuel prices     |     
  • Global Diesel Shortage Likely to Persist Into 2027     |     
  • PM to Present Bangladesh Vision at UNGA: Mahdi     |     
  • LDC graduation must strengthen, not constrain development: Titumir     |     

ঈদে আসছে শুভ-মিমের নতুন সিনেমা

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2026-02-02, 8:19am

rtertert-0d92f767aa1f729402b87b760e7133e81769998788.jpg




আবারও একসঙ্গে বড়পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এ জুটির নতুন সিনেমার নাম ‘মালিক’।

‘মালিক’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। সাইফ চন্দন পরিচালিত এ সিনেমার পোস্ট প্রোডাকশন কাজ চলছে।

নতুন সিনেমা প্রসঙ্গে পরিচালক সাইফ চন্দন সংবাদমাধ্যমকে বলেন,সিনেমার মূল দৃশ্যধারণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বর্তমানে শেষ মুহূর্তের কিছু কাজ বাকি আছে।

সিনেমা মুক্তি প্রসঙ্গে নির্মাতা বলেন,দেশে ঈদের বাজার বেশ ইতিবাচক। তাই ঈদুল ফিতরেই সিনেমাটি দর্শকদের সামনে আনার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।

‘মালিক’ সিনেমার আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটা’ এবং গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’ সিনেমায় জুটি গড়েছিলেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। দুটি সিনেমাতেই তাদের রসায়ন ব্যাপক প্রশংসা পাওয়ায় নতুন সিনেমাটি ঘিরে আগ্রহ তৈরি হয়েছে সিনেপ্রেমী দর্শকের।