News update
  • Ibrahim's Goal Gives Bangladesh 1-0 Win Over Bhutan     |     
  • ICT Accepts Charges Against Amu, Six Others Over July Atrocities     |     
  • Chinese students perform dragon, lion dances at Notun Kuri Sports opening     |     
  • PM Warns Against Plot to Destroy Mills and Factories     |     
  • PM Sees Mongla Port as Economic Hub for Two Regions     |     

দেড় বছরের মেয়েকে স্কেটিং শেখাচ্ছেন অপি করিম

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2022-08-21, 8:30am




দেশের খ্যাতিমান অভিনেত্রী অপি করিম ও নির্মাতা-স্থপতি এনামুল করিম নির্ঝর দম্পতির প্রথম সন্তান রশ্মি রুয়াইদা করিম। বয়স দেড় বছর। এই বয়সেই মেয়েকে নিজ হাতে ধরে স্কেটিং শেখাচ্ছেন অপি করিম।

সোশ্যাল মিডিয়ায় অপি লিখেছেন, ‘আমাদের সন্তানেরা মুঠোফোনের দিকে বেশি ঝুঁকছে। কিছু করার নেই, আমাদের জীবনযাপন এই জিনিস ছাড়া সম্ভব না। কিন্তু সন্তানদের একটু বৈচিত্র্য দেওয়ার চেষ্টা করা যেতেই পারে। সুযোগ থাকলে স্কেটিং শেখাতে পারেন।’

তিনি জানান, ‘আমাদের যেসব শিশুর জন্য একটু বিশেষ যত্নের প্রয়োজন হয়, তাদের বাবা-মা স্কেটিংয়ের বিষয়টা নিয়ে ভাবতে পারেন। আমি এ বিষয়ে অজ্ঞ, জানার আগ্রহ থাকলে আজাদ স্কেটিং ক্লাবে যোগাযোগ করতে পারেন।’ তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।