News update
  • Jungle Salimpur RAB, police camp attack; joint operation on     |     
  • Islami Bank Chairman Resigns Amid Internal Pressure     |     
  • Seven-Day Eid Holiday Begins Monday Across Bangladesh     |     
  • Rain likely to continue through Eid holidays: Met Office     |     
  • Dhaka expects Delhi to extradite Hasina under existing treaty: Salahuddin     |     

সুখবর দিলেন অপু বিশ্বাস

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2022-11-02, 5:44pm




ঢালিউড কুইন অপু বিশ্বাস। দীর্ঘ দেড় যুগ ধরে সিনেমায় কাজ করছেন তিনি। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছেন। মাঝে কিছুটা বিরতি দিয়ে এখন আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন। এর ধারাবাহিকতায় এবার চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধে পর্দায় আসছেন তিনি।

সিনেমা প্রসঙ্গে অপু বলেন, “বাঙালি নারীর প্রধান পোশাক শাড়ি। এই ছবির গল্পটা শাড়ি ও তার কারিগরদের নিয়ে।সেই সঙ্গে লাল ভালোবাসার প্রতীক। আরজ ভালোবাসা ছাড়া কোন কিছুই সম্পন্ন হয় না। তাই ছবির জন্য ‘লালশাড়ি’ নামটা বেছে নিয়েছি।”

এই সিনেমাটির মধ্য দিয়েই প্রযোজক হিসেবে অভিষেক হতে যাচ্ছে অপু বিশ্বাসের। ছবিটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস।

সিনেমাটি নির্মাতা বন্ধন বিশ্বাস বলেন, “গল্পের নায়ক সাইমন। তিনি ‘লাল শাড়ি’ বোনেন। আর সেই শাড়িতে নিজেকে জড়িয়ে বিয়ের স্বপ্ন দেখেন অপু বিশ্বাস। কল্পনার সেই সুখের বিভিন্ন স্মৃতি নিয়েই একটি গানও রয়েছে এতে।”

এই ছবির শুটিং শুরু হয়েছে সিনেমাটির টাইটেল গান ‘লাল শাড়ি’ দিয়ে। গানটির রেকর্ডিং করবেন পরিচালক বন্ধন বিশ্বাস, সংগীতশিল্পী কিশোর, কোনাল এবং সংগীত পরিচালনা করবেন ইমন সাহা।

পরিচালক আরও জানান, একসময় দেশে দারুণ সমৃদ্ধতা ছিল তাঁতশিল্পের। কিন্তু সেই শিল্প দিন দিন হারিয়ে যাচ্ছে। সেই বিষয়কে কেন্দ্র করেই ‘লাল শাড়ি’ ছবির কাহিনী তৈরি হয়েছে।

প্রসঙ্গত, ছবিতে অপু ও সাইমন ছাড়া অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, দিলরুবা দোয়েল, সুমিত সেনগুপ্ত, ডনসহ আরও অনেকে। তথ্য সূত্র আরটিভি নিউজ।