News update
  • Prioritise Multilateralism to Resolve Iran War Humanitarian Crisis     |     
  • From drought to deluge: ‘Super’ El Niño’s expanding reach     |     
  • Messi Bids Farewell to Argentina After 21-Year Career     |     
  • Toyota Tsusho briefs PM on plan to manufacture vehicles in Bangladesh     |     

বিয়ে করছেন তামান্না ভাটিয়া

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2022-11-17, 8:11am




ভারতের তামিল-তেলেগু ও বলিউডের ব্যস্ত অভিনেত্রী তামান্না ভাটিয়ার একটি খবর রটে গেছে অন্তর্জালে। খবরটি হলো, তিনি নতুন জীবনে পা দিতে যাচ্ছেন, মানে বিয়ে করতে যাচ্ছেন। পাত্র মুম্বাইয়ের এক ব্যবসায়ী।

বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল সেই ব্যবসায়ীর সঙ্গে চুটিয়েই প্রেম করছিলেন ‘বাহুবলী’ খ্যাত অভিনেত্রী তামান্না। তাকে বিয়ের প্রস্তাবও দেওয়া হয়েছে। অবশেষে তিনি রাজি হয়েছেন সেই ব্যবসায়ীর সঙ্গে বিয়ে করতে। এমন খবর ছড়িয়েছে খোদ তার ঘনিষ্ঠজনেরা।

যদিও এখনও এই বিয়ের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তামান্নার কাছ থেকে তারপরেও নেটিজেনরা এই বিষয়টিতে বেশ আশাবাদী। কেননা গত কয়েক বছরে সিনেমাপাড়ায় যতগুলো বিয়ের গুজব ছড়িয়েছে তার বেশিরভাগই সত্যি হয়েছে। যেমনটা দেখা গেছে, সবশেষ দক্ষিণী অভিনেত্রী হানসিকা মোতওয়ানির বিয়ের খবরের বেলায়। সেটা সত্যিও হয়েছে। তিনিও মুম্বাইভিত্তিক এক ব্যবসায়ীকে বিয়ে করতে যাচ্ছেন। তার নাম সোহেল খাতুরিয়া। আগামী ৪ ডিসেম্বর জয়পুরে হবে তাদের বিয়ের আয়োজন।

এদিকে, তামান্না ভাটিয়া অভিনীত সবশেষ ছবি মুক্তি পেয়েছে গত ৩০ সেপ্টেম্বর। চবির নাম ‘প্ল্যান আ প্ল্যান বি’ সিনেমায়। এই মুহূর্তে শুটিং চলছে‘ভোলা শঙ্কর’, ‘বোলে চুড়িয়া’, ‘গুরথুন্ডা সিথাকালাম’, ‘বান্দ্রা’সহ বেশ কয়েকটি ছবি। তথ্য সূত্র আরটিভি নিউজ প্রকাশিত।