News update
  • Cultivation of Black Baby watermelons on a rooftop in Kalapara     |     
  • Low pressure area on Bay; Maritime ports to hoist cautionary signal 3     |     
  • Nandini killing: Man sentenced to death in Lalmonirhat     |     
  • Four of a Rangpur family killed for objecting to Yaba taking: Police     |     
  • Bangladesh Rise to Highest-Ever Sixth in Test Rankings     |     

হেনস্তার শিকার উরফি জাভেদ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-07-23, 3:26pm

images-59b514174bffe4ae402b3d63aad79fe01690104388.jpeg




সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ভট পোশাকের কারণে হরহামেশাই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয় উরফি জাভেদকে। এবার বিমানে হেনস্তার শিকার হলেন এই অভিনেত্রী।

সম্প্রতি মুম্বাই থেকে গোয়া যাচ্ছিলেন তিনি। আকাশপথে যাওয়ার সময় বিমানের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় উরফিকে।

এ বিষয়ে বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন উরফি। ক্যাপশনে লিখেছেন, শুক্রবার (২১ জুলাই) মুম্বাই থেকে গোয়া যাওয়ার পথে আমাকে খুবই অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। আচমকা কয়েকজন আমার সঙ্গে খারাপ ভাষায় কথা বলা শুরু করেন। শুধু তাই নয়, রীতিমতো হেনস্তা করেন আমাকে।

অভিনেত্রী আরও লেখেন, আমরা জনগণের জন্য কাজ করতে পারি। কিন্তু জনগণের সম্পত্তি নই।

কিছুদিন আগেই সৌন্দর্য বাড়ানোর জন্য চোখের (ফিলার) অস্ত্রোপচার করিয়ে বিপাকে পড়েন উরফি। অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি শেয়ার করে বেশ আফসোসও করেন তিনি। যদিও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন উরফি। তথ্য সূত্র : আনন্দবাজার প্রত্রিকা।