News update
  • COP31 Nears Close as ‘Weak’, ‘Compromised’ Draft Draws Fierce Backlash     |     
  • Bangladesh Begins Plan to Modernise Armed Forces: PM     |     
  • Govt Committed to Making Bangladesh a Dignified Nation: PM     |     
  • Rights Groups Urge Sanctions on Myanmar After ICJ Ruling     |     
  • PM Pays Tribute at Shikha Anirban on Armed Forces Day     |     

রাজ-পরীর বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সুনেরাহ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-09-27, 10:38am




সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে ভিডিও ফাঁসের ঘটনার জেরে তীব্র সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। এই ঘটনায় রাজের স্ত্রী চিত্রনায়িকা পরীমণির রোষানলেও পড়েন তিনি। এরপরই দাম্পত্য জীবনের কলহ আরও বেড়ে যায় রাজ-পরীর।

শুধু তাই নয়, ভিডিও ফাঁসের ওই ঘটনার কয়েক মাস পরেই বিচ্ছেদের পথে পা রাখলেন আলোচিত তারকা দম্পতি রাজ-পরী। এবার তাদের বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন সুনেরাহ।

অভিনেত্রীর সদ্য মুক্তিপ্রাপ্ত ‘অন্তর্জাল’ সিনেমার প্রিমিয়ার শো’তে হাজির হয়ে রাজ-পরীকে নিয়ে আবারও প্রশ্নের মুখে পড়তে হয় সুনেরাহকে। সেখানেই তাকে এই তারকা দম্পতির ডিভোর্স ইস্যুতে প্রশ্ন করেন সাংবাদিকেরা। যদিও অন্যের ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করায় ভীষণ বিরক্ত হন সুনেরাহ।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, দীর্ঘ ৪ বছর পর আমার একটা সিনেমা মুক্তি পেয়েছে, এটা নিয়েই আলোচনা হওয়ার কথা। তবে এরই মধ্যে কেউ কেউ প্রশ্ন করছে অন্যজনের ডিভোর্স, ঘর-সংসার নিয়ে! অন্যের খবর আমি কী করে জানব?

জানা গেছে, ভিডিও ফাঁসের পর সুনেরাহ’র সঙ্গে রাজের কোনো সম্পর্ক রয়েছে কি না? সে নিয়েও তৈরি হয় বিতর্ক। যদিও রাজ-সুনেরাহ সে সময় জানিয়েছিলেন, একসময়ে দুজনে খুব ভালো বন্ধু ছিলেন। তবে এখন তাদের মধ্যে নতুন কোনো সম্পর্ক নেই। তবে দুজনের মধ্যে আগের মতো বন্ধুত্ব না থাকলেও, নানান ধরনের সমালোচনা তো থেকেই গেছে।

সুনেরাহ আরও বলেন, ‘অন্তর্জাল’ সিনেমার জন্য অনেকগুলো কাজ বন্ধ রেখেছিলাম আমি। এখন ধারাবাহিকভাবে সেগুলোর কাজ শুরু করেছি। এ ছাড়া আমি চাকরিও করি। সেখানেও আমাকে সময় দিতে হয়। অন্যদের ঘর-সংসারের খোঁজ নিয়ে বেড়াই না আমি। আর সে সময়ও নেই আমার।

গত ২২ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১৮৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অন্তর্জাল’ সিনেমাটি। বাংলাদেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ‘অন্তর্জাল’। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।

অন্যদিকে দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে যেন সমালোচনার শেষ নেই রাজ-পরীর। এই তারকা দম্পতি সংসার জীবনে ইতি টানলেও, নেটিজেনরা পিছু ছাড়ছেন না তাদের। বিষয়টি নিয়ে রাজ-পরী চুপ হয়ে গেলেও, তাদের নিয়ে নেটিজেনদের কটাক্ষের ঝড় যেন বয়েই চলেছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।