News update
  • Political division undermining fight against ‘economic security emergency’     |     
  • Unilateral sanctions expand amid eroding multilateralism     |     
  • Padma Barrage work to open next Jan-Mar: Water Minister     |     
  • BSF's attempt to push-in 12 through Satkhira border foiled     |     
  • Govt Reviewing 101 MoUs, Agreements Signed With India     |     

নাবিলার বাগদান নিয়ে সেলিব্রিটিদের ঝগড়া!

গ্রীণওয়াচ ডেক্স সেলিব্রিটি 2023-11-06, 8:16pm

resize-350x230x0x0-image-246790-1699274840-c9765336604e7cb5ac4540d3eb43055a1699280167.jpg




জনপ্রিয় অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম রোববার (৫ নভেম্বর) নিজের ফেসবুক ওয়ালে আংটি পরিহিত একটি ছবি পোস্ট করেন। ওই পোস্টে কমেন্ট করেন আরেকজন অভিনেত্রী স্বর্ণলতা। অভিনেত্রী নাবিলা তাকে বাগদানের কথা আলাদাভাবে না জানানোয় স্বর্ণলতা কমেন্টে ক্ষোভ প্রকাশ করেন।

সেই সূত্র ধরে তাদের দুজনের মাঝে বেশ কথা চালাচালি হয়। এই ঘটনার সঙ্গে আরও জড়িয়ে যান জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি, রুকাইয়া জাহান চমকসহ অনেকেই। ইতোমধ্যে তাদের এই ঝগড়া নিয়ে নেটিজেনরা উত্তেজিত।

মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া, সেলিব্রিটিদের এই ঝগড়াকে কেন্দ্র করে দল ভাগ হয়ে গেছে। কেউ নিচ্ছেন নাবিলার পক্ষ, কেউ নিচ্ছেন স্বর্ণলতার পক্ষ। এখন দেখা যাক জল গড়ায় কতো দূর।

এর আগে নাবিলকে প্রশ্ন করা হয়, আপনার সঙ্গে কারও বাগদান হলো নাকি শুটিং? উত্তরে নাবিলা জানান, একটু নিষেধ আছে পারিবারিকভাবে। সুতরাং এর উত্তর জানতে হলে আরও দুদিন অপেক্ষা করতে হবে। আজ একটা ছবি দিয়ে ইঙ্গিত দিলাম। সামনে আরও ছবি আসবে। এরপর তিন দিনের মাথায় বিষয়টি সবাই জানতে পারবেন। আপাতত এই টুকুই অ্যাকাউন্ট হ্যাক হয়নি, সবকিছুই ঠিক আছে।

ওই পোস্টে নাবিলার হাতে আংটি, ছবির ক্যাপশনে লেখা, অবশেষে এটা হতে যাচ্ছে। এরপরই মূলত নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় যে নাবিলা বাগদান করছেন। এখন সময়ই বলে দেবে ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।