News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

সোমবার দেশে আসছে শাফিনের মরদেহ, মঙ্গলবার দাফন

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-07-28, 1:07pm




যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি মসজিদে শুক্রবার (২৬ জুলাই) প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে প্রয়াত ব্যান্ড তারকা শাফিন আহমেদের। এবার মাতৃভূমিতে ফেরার পালা, সোমবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৫টায় ঢাকা বিমানবন্দরে নামার কথা রয়েছে শিল্পীর নিথর দেহ। 

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুলাই) বাদজোহর গুলশান আজাদ মসজিদে হবে জানাজা। এরপর বনানী কবরস্থানে হবে দাফন। যেখানে শায়িত আছেন শাফিন আহমেদের বাবা সংগীতগুরু কমল দাশ গুপ্ত এবং মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগম। শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় কুলখানি হবে শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে।

যুক্তরাষ্ট্র প্রবাসীদের গান শোনাতে গত ৯ জুলাই ঢাকা থেকে উড়ে গেছেন শাফিন আহমেদ। দ্বিতীয় কনসার্ট ছিলো ২০ জুলাই, ভার্জিনিয়ায়। সেই শোয়ের মঞ্চে ওঠার খানিক আগেই হোটেল রুমে লুটিয়ে পড়েন ৬৩ বসন্তের এই রকার। হাসপাতালে ভর্তি, লাইফ সাপোর্ট এবং ২৫ জুলাই বাংলাদেশ সময় ঠিক ভোর ৬টা ৯ মিনিটে পাড়ি জমান না ফেরার দেশে। দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগছিলেন শাফিন আহমেদ। এনটিভি নিউজ।