News update
  • Roopor NPP Unit One Gets Approval to Transmit Limited Power to Nat'l Grid      |     
  • Biman Flight Carrying PM Set to Leave Tokyo After Repairs     |     
  • PM’s Flight to Dhaka Delayed by Technical Glitch in Tokyo     |     
  • July Killings: Hanif Gets Death Sentence for Crimes Against Humanity     |     
  • What is Iran’s Seven-Day Plan to reopen the Strait of Hormuz?     |     

এবার হেনার খোঁজে নাঈমের কাছে বাপ্পারাজ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-02-20, 6:33am

img_20250220_063106-102c3c0165b4fd21a5cd59245a09a0201740011588.jpg




ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবে দর্শকের কাছে অভিনেতা বাপ্পারাজ মানেই ব্যর্থ প্রেম বা ট্র্যাজেডির গল্প! অর্থাৎ ত্রিভুজ প্রেম বা স্যাক্রিফাইসের গল্প নির্ভর সিনেমাগুলোর কারণে আজও এই নায়ক বেশ জনপ্রিয়!

‘প্রেমের সমাধি’ সিনেমায় বাপ্পারাজের সেই বিরহের সংলাপ ও দৃশ্য এখনও উপভোগ করেন নেটিজেনরা। সম্প্রতি সেই ছবির একটি সংলাপ ‘চাচা হেনা কোথায়?’ ব্যাপক ভাইরাল হয়েছে। সে থেকে এখন আবার আলোচনায় এই নায়ক।

এদিকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের নতুন এক ভিডিও ভাইরাল হয়েছে। যেই ভিডিওটি পোস্ট করেছেন হেনার স্বামী নায়ক নাঈম।

নাঈম-শাবনাজ নামের ফেসবুক পেইজ থেকে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায়, গাড়ি চালিয়ে আসছেন বাপ্পারাজ৷ আর গাছের নিচে দাঁড়িয়ে আছেন নাঈম। নাঈমের কাছে এসে বাপ্পারাজ বলছেন,  নাঈম ভাই হেনা কোথায়? উত্তরে নাঈম বলেন, বাপ্পা তুমি অনেক দেরি করে ফেলেছো,  হেনার সাথে আমার অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে৷ 

মজার ছলে করা তাদের এই ভিডিওটি মুহুর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে মুক্তি পায় ‘প্রেমের সমাধি’ সিনেমা। ওই সময় সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে দর্শকমহলে। একইসঙ্গে জনপ্রিয়তা অর্জন করেন চিত্রনায়ক বাপ্পারাজ ও চিত্রনায়িকা শাবনাজ। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছিলেন অমিত হাসান ও এটিএম শামসুজ্জামান।