News update
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     

দেশি ছেলে বিয়ে করব, সবাই দাওয়াত খাবেন: সেমন্তি সৌমি

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-09-16, 7:29am

images-1-144cb8381aea8b7eb240d8c884e654951757986534.jpeg




সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে আলোচনায় এসেছেন ছোট পর্দার অভিনেত্রী ও মডেল সেমন্তি সৌমি। তবে তিনি অবলিলায় কথা বলেছেন ব্যক্তিগত জীবন নিয়ে।

একসময় বিদেশি ছেলেকে বিয়ে করার ইচ্ছা থাকলেও এখন সেমন্তি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তিনি বলেন, ‘বিদেশি ছেলের সঙ্গে আসলে মনের মতো সংযোগ থাকে না।’

‘যতই ইংরেজিতে কথা বলি না কেন, বাংলা ভাষায় কথা বলার যে মজা, তা সেখানে পাওয়া যায় না। সব অনুভূতি ভাগ করা যায় না।’

অভিনেত্রী জানান, আগামী বছর তিনি বিয়ে করার পরিকল্পনা করছেন। তার পছন্দ এখন দেশি ছেলে। তিনি বলেন, ‘আমার পছন্দ দেশি ছেলে। একটা ভালো দেশি ছেলে দেখে বিয়ে করে ফেলব, আপনারা সবাই দাওয়াত খাবেন।’

রেস্টুরেন্টে ছবি তোলা প্রসঙ্গে সেমন্তি বলেন, ‘বড় বড় রেস্টুরেন্টে আসলে ফটোগ্রাফার থাকে। তবে ভালো ছবি তোলার জন্য ওয়েটারদেরও অসাধারণ দক্ষতা থাকে। আমার অনেক সুন্দর ছবি তারাই তুলে দেয়।’