News update
  • WB ready to support Bangladesh amid external economic shocks: Khosru     |     
  • PM, World Bank President Discuss Bangladesh’s Development     |     
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     

দেশের সব মেয়েরই ফেভারিট জায়েদ খান: নুসরাত ফারিয়া

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-11-05, 1:10pm

rtertewrtewr-2c831c33aa4974694adea83f5ca459751762326643.jpg




ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া যুক্তরাষ্ট্রে গেলেই আলোচিত অভিনেতা জায়েদ খানের সঙ্গে অংশ নেন যেকোনো অনুষ্ঠানে। সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানার সম্মেলনে অংশ নিয়েছিলেন নুসরাত ফারিয়া। সেখানেই গালা নাইটে পারফর্ম করেন অভিনেত্রী। সেখানে গিয়ে জায়েদ খানকে প্রশংসায় ভাসান নুসরাত।

অভিনেত্রী বলেন, জায়েদ ভাই মিষ্টি মনের মানুষ। দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন তিনি। অনেক বেশি ওয়ার্কআউট করছেন। আমার মনে হয়, বাংলাদেশের সব মেয়েদেরই এখন ফেভারিট হয়ে গেছেন জায়েদ ভাই।

তিনি বলেন, এর আগে তো ছিলই, এখন অনেক ফিট হয়ে গেছে। জায়েদ ভাইয়ের সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। তিনি এমন মন খোলা প্রাণবন্ত একটা মানুষ যে, কারও মন খারাপ থাকলেও তার সঙ্গে কথা বললে মন ভালো হয়ে যায়।

নুসরাত ফারিয়া বলেন, উনার প্রোগ্রামে যখন বলল— চল মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে আমরা শুটটা করে ফেলি। আমি সত্যি গভীর আগ্রহ ও খুশিও হয়েছিলাম। এর পাশাপাশি আমি অনেক মজা করেছিলাম। ফান পার্টগুলো না আপনাদের দেখাইনি, ওগুলো এডিট করে দিয়েছে।

জায়েদ খান ২০০৬ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মহম্মদ হাননান, যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর।