News update
  • PM Proposes Five Urgent Steps to Resolve Rohingya Crisis     |     
  • Govt Appoints Indonesian Firm to Operate Cox’s Bazar SPM     |     
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     
  • El Niño Tests Global Readiness for a Changing Climate     |     
  • Dhaka's air quality recorded moderate on Wednesday morning      |     

জেফারকে বিয়ে, ফেসবুক পোস্টে যা জানালেন রাফসান

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-01-14, 9:36pm

geterterte-0fd24e4dae8bbfaa9f8eab86cb9a0ae21768405011.jpg

সংগীত শিল্পী জেফার রহমান এবং উপস্থাপক রাফসান সাবাবের বিয়ের আনুষ্ঠানিকতা বুধবার সম্পন্ন হয়েছে। ছবি সংগৃহীত



সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান এবং উপস্থাপক রাফসান সাবাবের বিয়ের আনুষ্ঠানিকতা বুধবার (১৪ জানুয়ারি) সম্পন্ন হয়েছে। রাজধানীর অদূরে আমিনবাজার এলাকায় একটি রিসোর্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিয়ে নিয়ে নানা চর্চা ও আলোচনার মধ্যেই দুপুর ২টায় সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করেন উপস্থাপক রাফসান। সেখানে দু’জনের একসঙ্গে তোলা কিছু ছবি পোস্ট করে নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাইতে দেখা গেছে রাফসানকে।

এদিকে ছবি প্রকাশের ঘণ্টাখানেক পর ফেসবুক ভেরিফায়েড পেজে মাত্র ২ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন রাফসান। এতে গায়েহলুদ থেকে শুরু করে বিয়ের মিষ্টি কিছু মুহূর্ত উঠে এসেছে।

ভিডিওর একটি অংশে রাফসানের অনুভূতি কেমন, সেটি জানতে চান জেফার। জবাবে উপস্থাপক বলেন, ফুল ফিলিং। অন্য একটি অংশে অতীত জীবনের সঙ্গে তুলনা করে রাফসান জানান―জীবনে অনেক কিছুই ঘটেছিল আগে এবং একধরনের অস্থিরতা ছিল। তবে বর্তমানে সব শান্ত এবং শান্তিতে আছেন এখন।