News update
  • President undergoes stent implantation for heart block in UK      |     
  • Delhi says closely follows all devs around world, on FM’s China trip     |     
  • 3 to die, 6 on life in prison for Rajbari village doctor murder     |     
  • July Museum to Inspire Fight for Democracy: Speaker     |     
  • Trump Says Mideast Ceasefire Near Collapse     |     

বিচ্ছেদের ৯ বছর পর মুক্তি পাচ্ছে নিলয়-শখের ‘কিডন্যাপ’

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-03-28, 10:33am

erwerwrqwewq-a7eaf20a0acd9202254ba3ff23d1660c1774672427.jpg




নিলয় আলমগীর ও আনিকা কবির শখ অভিনীত নাটক ‘কিডন্যাপ’ দীর্ঘ ৯ বছর আটকে থাকার পর অবশেষে মুক্তির মিছিলে। ঈদুল ফিতরের আনন্দ বাড়াতে ঈদের সপ্তম দিন ছোটপর্দায় মুক্তি পাচ্ছে বিশেষ এ নাটক।

ছোটপর্দায় প্রচারে আসার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা শিমুল শিকদার।

‘কিডন্যাপ’ নাটকের শুটিং শেষ হয় ২০১৭ সালে। এর কিছুদিন পরই বিচ্ছেদের পথে হাঁটেন নিলয়-শখ দম্পতি। ৪ বছর প্রেমের পর ২০১৬ সালের ৭ জানুয়ারি বিয়ের বন্ধনে আবদ্ধ হন নিলয় ও শখ। বিয়ের এক বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়।

বিচ্ছেদের ৯ বছর পর এ জুটির নাটক প্রচারে আসা প্রসঙ্গে নির্মাতা বলেন,পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছিলেন আমি। বিভিন্ন কারণে এটি প্রচারে আসেনি। তারমধ্যে এ জুটির বিচ্ছেদ একটি বড় কারণ ছিল। অবশেষে নাটকটি এবার ঈদ উপলক্ষে প্রচারে আসছে।

নির্মাতা শিমুল শিকদার আরও বলেন, আশা করি দীর্ঘদিন পর এ জুটিকে পর্দায় একসঙ্গে দেখে দর্শক আনন্দ পাবে। আজ শুক্রবার (২৭ মার্চ) রাত আটটায় এনটিভিতে প্রচারিত হবে নাটকটি।

দীর্ঘ ৯ বছর আটকে থাকার পর অবশেষে নাটকটি প্রচারে আসা প্রসঙ্গে অবশ্য নিলয় ও শখ কেউই কোনও মন্তব্য করেননি।