News update
  • Rohingya Crisis: Global Community Urges Long-Term Strategy     |     
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     

সকালের সহজ এক ব্যায়ামে ফিট থাকুন সারাদিন

গ্রীণওয়াচ ডেস্ক স্বাস্থ্য 2025-08-31, 8:55am

img_20250831_085322-68fd6d688ac14eda6a4079878e8610ca1756608921.jpg




সকালে ঘুম থেকে উঠে একটি সহজ ব্যায়াম অনুশীলন করতে পারেন। এতে দীর্ঘ সময় এনার্জি ধরে রাখার পাশাপাশি সারাদিন প্রশান্তি ও চাঙা অনুভব করবেন বলে মনে করেন ফিটনেস বিশেষজ্ঞরা।

সকালে ঘুম থেকে উঠে সহজ যে ব্যায়মটি নিয়মিত অনুশীলন করতে পারেন তার মধ্যে বজ্রাসন অন্যতম। বিভিন্ন আসনের মধ্যে এ আসনটি সবচেয়ে সহজ আসন। তাই সকালে ঘুম থেকে উঠে অনায়াসেই স্বাচ্ছন্দ্যে এ ব্যায়াম অনুশীলন করতে পারেন।

বজ্রাসন

অনুশীলনরে নিয়ম: প্রথমে শুয়ে পড়ে ধীরে ধীরে আপনার দুটি পা ওপরে তুলুন। এবার হাত দুটো কনুইয়ের কাছ থেকে ভেঙে কোমরের দু’পাশে ধরুন এবং কনুইয়ের ওপরে জোর দিয়ে কোমর ও পা সোজা অবস্থায় ওপরে তুলে নিয়ে আসুন। ৯০ ডিগ্রি পজিশনে উঁচু করা পায়ের বুড়ো আঙুল মাথা বরাবর থাকবে। থুতনিটি বুকের সঙ্গে এভাবে দিনে তিনবার অনুশীলন করুন।

উপকারিতা

প্রতিদিন সকালে এ আসন অনুশীলন করলে যেসব উপকার মিলবে সেগুলো হলো-

১। শরীরে কোনও নেতিবাচক চাপ পড়বে না।

২। রক্ত সঞ্চালনকে বাড়িয়ে তোলে যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

৩। নিয়মিত বজ্রাসনে চুলের স্বাস্থ্য উন্নত হয় এবং গোড়া শক্ত হয়। এর ফলে চুল সহজে ঝরে পড়ে না। বরং আগের তুলনায় হয় লম্বা, ঘন আরও মজবুত হয়।

৪। জয়েন্টের ব্যথা দূর হয়।

৫। কোমর, কাঁধ, হাঁটু ও গোড়ালি দৃঢ় হয়।

৬। পায়ের পাতার অসাড়তা রোধ করে।

৭। হজমশক্তি বাড়ায়।

৮। অনিদ্রার সমস্যা দূর হয়।

৯। মনের প্রশান্তি বাড়ায়।

১০। আথ্রাইটিস হওয়ার শঙ্কা কমে যায়।

১১। অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে তোলে যা শরীরকে সুস্থ ও সতেজ রাখে।