News update
  • Five Auto-Rickshaw Passengers Killed in Cox’s Bazar Crash     |     
  • Joint Special Forces Drill Demonstrates Military's Readiness: PM     |     
  • Hasina Will Be Arrested If She Returns to Bangladesh: Shama     |     
  • ‘Antalya Pact’ at COP31 falls as EU brinkmanship derails plan     |     
  • Beyond Israel’s Election: Palestine’s Self-determination and the ME     |     

শীতে সাইনাসের ব্যথা কমানোর ৫ উপায়

গ্রীণওয়াচ ডেস্ক স্বাস্থ্য 2026-01-14, 8:07am

rthyetrer-69ca30a365eb146149ab1827414792081768356468.jpg




কিছুদিন পরপরই সর্দি, কাশি, জ্বর। তার থেকে শুরু মাথা ব্যথা আর নাক বন্ধ। যাদের সাইনাসের সমস্যা রয়েছে তাদের জন্য এই সমস্যাগুলো যেন নিত্যদিনের সঙ্গী। কষ্টকর এই সমস্যা থেকে মুক্তি পেতে কত কিছুই তো করেছেন। তাই এবার ঘরোয়া ৫ উপায় কাজে লাগিয়ে দেখুন-

১. স্যুপ জাতীয় খাবার: সবজি কিংবা মুরগির মাংস দিয়ে স্যুপ বানিয়ে নিন। এই স্যুপ সারাদিন দফায় দফায় গরম করে খান। স্যুপের পুষ্টিগুণ ও উষ্ণতা শরীরকে চাঙ্গা করে দেবে। কাজেও মনোযোগ ফিরে পাবেন।

২. ভেষজ চা: শরীরের জন্য বেশ উপকারী ভেষজ চা। এই চায়ে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল গুণ। সর্দি কাশির মতো সমস্যায় দ্রুত স্বস্তি দেয় ভেষজ চা। সাইনাসের সমস্যাও সারিয়ে তোলে এটি।

৩. হলুদ দুধ: এক গ্লাস দুধে এক চিমটি হলুদ মিশিয়ে খান। সাইনাসের সমস্যায় হলুদ দুধ বেশ ভালো কাজ করে। হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে সহজে সাইনাস কাবু করতে পারে না

৪. গরম পানি: হাতের কাছে থাকা এই উপাদানটি সাইনাসের ব্যথা কমাতে কার্যকরী ভূমিকা রাখে। গরম পানি পান করুন। চাইলে এর মধ্যে এক চিমটে হলুদ ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। এই পানি পান করলে সাইনাসের ব্যথা উধাও হবেই।

৫. দই ও ঠান্ডাজাতীয় খাবার এড়িয়ে চলা: অনেকেরই প্রিয় খাবার দই। তবে সাইনাসের সমস্যা থাকলে এই খাবার এড়িয়ে চলুন। কারণ দই খেলে ঠান্ডা লাগার আশঙ্কা থাকে। দই ও ঠান্ডা জাতীয় খাবার এড়িয়ে চললেই ভালো থাকবেন আপনি।