News update
  • 360 Students Killed in Road Crashes in Six Months     |     
  • PM Asks Doctors to Build Trust, Reduce $5bn Outflow     |     
  • Kuakata's natural beauty destroyed by intense sea erosion     |     
  • 461 stranded tourists evacuated from Sajek Valley     |     
  • 30,000 marooned as Khowai embankment breaches in Habiganj     |     

ভারতে হিজাব পরিহিতা ছাত্রীদের হেনস্তা ধর্মীয় ও নাগরিক অধিকার হরণ

error 2022-02-13, 2:03pm

Jatiya Tafsir Parishad



ভারতে হিজাব পরিহিতা ছাত্রীদের হেনস্তা করা ধর্মীয় ও নাগরিক অধিকার হরণ বলে মন্তব্য করেছেন জাতীয় তাফসীর পরিষদ-এর চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহাসচিব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, যুগ্ম মহাসচিব মুফতী বাকি বিল্লাহ ও মুফতী শরীফউল্লাহ সামদানী।

আজ এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ ভারতের কর্ণাটক প্রদেশের স্কুলে হিজাব পরিহিতা ছাত্রীদের হেনস্তার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এধরণের ঘটনা ধর্মীয় অধিকার ও নাগরিক খর্ব করার শামিল। তারা বলেন, হিজাবের অধিকার কেড়ে নেয়ার আখের ভাল হবে না। ভারতের সেক্যুলার সংবিধান অনুযায়ী নিজস্ব ধর্মীয় বিধান পালন ও পোশাক পছন্দের বিষয়টি একজন মানুষের সাংবিধানিক অধিকার। কিন্তু কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ও মুসলিমবিদ্বেষ ছড়িয়ে দেয়ার জন্য কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের মতো সংবিধানবিরোধী নির্লজ্জ সিদ্ধান্ত নিয়েছে। এ ধরণের সিদ্ধান্ত থেকে হিন্দুত্ববাদী ভারত সরকারকে সরে আসতে হবে। অন্যথায় দেশে দেশে প্রতিবাদের দাবানল জ্বলে উঠবে। - জাতীয় তাফসীর পরিষদ