News update
  • ECNEC Approves 8 Projects Worth Tk 2,266 Crore     |     
  • No Plan to Drop Bangla, History from Honours: Milon     |     
  • Global turmoil shadows Bonn climate talks     |     
  • Dhaka's air quality recorded ‘moderate’ Tuesday morning     |     
  • Court seeks Interpol red notices for 2 fugitives in Tonu killing     |     

চট্টগ্রাম চিড়িয়াখানায় নেদারল্যান্ডস থেকে এলো ক্যাঙারু-লামা

গ্রীণওয়াচ ডেস্ক জীববৈচিত্র 2022-10-21, 9:16pm




চট্টগ্রাম চিড়িয়াখানায় নেদারল্যান্ডস থেকে আনা হয়েছে ছয়টি ক্যাঙারু ও ছয়টি লামা। অস্ট্রেলিয়ান ক্যাঙারু ও মরুর উট প্রজাতির লামার বাস্তবে দেখা মিলছে চট্টগ্রামের চিড়িয়াখানায়।

শুক্রবার সকালে এগুলো চিড়িয়াখানায় পৌঁছায় বলে নিশ্চিত করেছেন চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক ডা. শাহাদাত হোসেন শুভ।

তিনি বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন প্রাণী আনার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামবাসীকে বিনোদন দিতে হল্যান্ড থেকে ছয়টি ক্যাঙারু ও ছয়টি লামা আমদানি করা হয়েছে। পর্যায়ক্রমে আসবে সিংহ ও মেকাউসহ অন্যসব প্রাণী।

তিনি বলেন, সাধারণত অস্ট্রেলিয়ান ক্যাঙারুর লাফালাফি ও ছোটাছুটি দৃশ্য দেখা যায় ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল কিংবা টিভির পর্দায়। তবে এবার বাস্তবে সরাসরি ক্যাঙারু দেখার সুযোগ পাচ্ছেন চট্টগ্রামবাসী।

তিনি আরও জানান, চিড়িয়াখানার একটু পশ্চিম দিকে গেলেই মরুর উট প্রজাতির লামার দেখা মিলবে। ক্যাঙারুর সঙ্গে হল্যান্ড থেকে প্রথমবারের মতো আনা হয়েছে সুদৃশ্য লামাগুলো। যেখানে আছে ২টি নর ও ৪টি দেড় বছর বয়সী লামা। লামাগুলো সাধারণত বেঁচে থাকে ১৫ থেকে ১৬ বছর আর ক্যাঙারু ২০ বছর। লতাপাতা ও শাকসবজি তাদের প্রধান খাবার।  

প্রাণী সরবরাহকারী সোহেল আহমদ জানান, চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে এক কোটি ৬৯ লাখ টাকার একটি চালানে সিংহ, মেকাউ, লামা ও ক্যাঙারু আসার কথা ছিল। তবে ৬টি ক্যাঙারু ও ৬টি লামার চালান আগেভাগেই চলে এসেছে। তথ্য সূত্র বাসস।