News update
  • ECNEC Approves 8 Projects Worth Tk 2,266 Crore     |     
  • No Plan to Drop Bangla, History from Honours: Milon     |     
  • Global turmoil shadows Bonn climate talks     |     
  • Dhaka's air quality recorded ‘moderate’ Tuesday morning     |     
  • Court seeks Interpol red notices for 2 fugitives in Tonu killing     |     

নড়াইলে এসএম সুলতানের জন্মজয়ন্তী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2022-10-21, 9:12pm




প্রখ্যাত চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে তিনদিনব্যাপী ‘সুলতান উৎসব’ এর দ্বিতীয়দিনে আজ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১০টায় সুলতান মঞ্চ চত্বরে এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন আয়োজিত এ প্রতিযোগিতা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম হিলু, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতি মলয় কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু (পৌর কাউন্সিলর), এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ ও সাধারণ সম্পাদক চিত্রশিল্পী বিমানেষ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিশু থেকে দশম শ্রেণী পর্যন্ত চারটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মোট ৫৩০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। এর মধ্যে শূন্য থেকে প্রথম শ্রেণি পর্যন্ত ‘ক বিভাগ’, দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ‘খ বিভাগ’, পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘গ বিভাগ’ এবং অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘ঘ বিভাগ’ হিসেবে মূল্যায়ন করা হয়েছে। তথ্য সূত্র বাসস।