News update
  • PM to address UNGA in Bangla today     |     
  • UNGA President Warns Against Fading Attention to Rohingya     |     
  • PM Proposes Five Urgent Steps to Resolve Rohingya Crisis     |     
  • Govt Appoints Indonesian Firm to Operate Cox’s Bazar SPM     |     
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     

হরিণের মাংস ও কাঁকড়াসহ আটক ৮

গ্রীণওয়াচ ডেস্ক জীববৈচিত্র 2025-08-15, 2:02pm

hrinn_maanssh_aattk-1ef6d2e7c1ad7f14b9831a732f16684c1755244962.jpg




সুন্দরবনের হাড়বাড়ীয়া এলাকা থেকে হরিণের মাংস ও কাঁকড়াসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। তাদেরকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় সুন্দরবনের হাড়বাড়ীয়ার দিঘির খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

কোস্ট গার্ডের গণমাধ্যম শাখার কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরবনের হাড়বাড়ীয়ার দিঘির খাল সংলগ্ন এলাকায় অভিযান চালান কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা, চারটি পা, একটি হরিণ ধরার ফাঁদ, জাল, ১৮ কেজি কাঁকড়া, পাঁচ লিটার কীটনাশক ও দুটি নৌকা জব্দ করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে হরিণ ও অবৈধ কাঁকড়া শিকারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করা হয়।  

রাফিদ-আস-সামি আরও জানান, জব্দকৃত হরিণের মাংস, কাঁকড়া, কীটনাশক, ফাঁদ, জাল ও নৌকাসহ আটক হওয়া ব্যক্তিদের গতকাল বৃহস্পতিবার রাতেই বন বিভাগের চাঁদপাই ফরেস্ট অফিসে হস্তান্তর করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

গত ১ জুন থেকে ৩০ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ-কাঁকড়াসহ সব ধরনের বনজ সম্পদ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। এ সময়ে বনে প্রবেশের অনুমতি নেই জেলে-বাওয়ালী ও পর্যটকদের। এটি মূলত বনের উদ্ভিদ, জলজ প্রাণী ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুম। তাই প্রজনন ব্যবস্থা নির্বিঘ্ন রাখতেই বন বিভাগ তিন মাসের এই নিষেধাজ্ঞা দেয়।