News update
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     
  • Turkey's final draft at UN COP31 doesn't mention fossil fuels      |     
  • Dhaka Ranks 14th Among World's Most Polluted Cities on Sunday      |     

পন্যের মূল্য, উৎপাদন ও মেয়াদ তারিখ না থাকায় চার ব্যবসায়ীকে জরিমানা

Courts 2025-03-17, 11:24pm

court-decision-2be1372575c311bdcf05a1a5ccf3ab111742232298.jpg

Court decision



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় পন্যের মূল্য তালিকা না থাকা এবং পন্য'র গায়ে উৎপাদন ও মেয়াদউত্তীর্ন তারিখ না থাকার কারনে চার ব্যবসায়ীকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

সোমবার দুপুরে পৌরশহরের ওই ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়। অর্থদন্ড প্রাপ্ত ব্যবসায়ীরা হলো আমির বেপারী ৬ হাজার টাকা, হানিফ ষ্টোর্সে- ৫ হাজার, আবদুল মোতালেব ২ হাজার পাঁচশত টাকা, মো. ইউসুফ ২ হাজার টাকা।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভোক্তা সংরক্ষন অধিদপ্তর পটুয়াখালী জেলার উপ-পরিচালক শাহ মো. সোয়াইব মিয়া।   এ সময় তাঁর সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সেনেটারী কর্মকর্তা মৃনাল চন্দ্র দেবনাথ। - গোফরান পলাশ