
Five fishermen injured in lightning strike are under treatment at a hospital.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে আহত হয়ে ৫ জেলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিবার বিকেল তিনটার দিকে বঙ্গোপসাগরের রামনাবাদ মোহনায় জালফেলা অবস্থায় বজ্রপাতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রেজাউল মাঝি, হাবিব, সোহেল, রাকিবুল ও ফরিদ। এদের মধ্যে রেজাউল মাঝির পিঠের অধিকাংশ পুড়ে যায়। হাবিবের ডান হাত ভেংঙ্গে যায়। রবিবার রাত ১০ টার দিকে এসব জেলেদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। তাদের গ্রামের বাড়ি লালুয়া ইউনিয়নের মনজুপাড়া গ্রামে।
আহত জেলেরা জানায়, তাদের ট্রলারে বজ্রপাতে ট্রলারের ব্যাটারিতে আগুন ধরে যায়। - গোফরান পলাশ