News update
  • Army to be deployed in 6 districts ahead of AL’s founding anniversary     |     
  • UK Prime Minister Keir Starmer quits     |     
  • PM Urges Malaysia to Recruit More Bangladeshi Workers     |     
  • GK irrigation pump station being redesigned as Ganges water levels fall     |     

ঢাকায় ছাত্রদলের প্রীতিম্যাচে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

স্টাফ করেস্পন্ডেন্ট: ফুটবল 2026-06-22, 9:36pm

wc-8399d88e3293cc89cacc1d735af128101782142574.jpg




বিশ্বকাপের চিরপ্রতিদ্বন্দ্বী দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল মাঠে মুখোমুখি হওয়ার আগেই ঢাকায় অনুষ্ঠিত এক প্রতীকী প্রীতিম্যাচে ৪-২ গোলের জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা দল।

“সুস্থ দেহ, সুন্দর মন” স্লোগানকে সামনে রেখে ঢাকা মহানগর পূর্বের অধীনস্ত নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, ক্রীড়া চেতনা ও আনন্দের বার্তা ছড়িয়ে দিতে এই ব্যতিক্রমী ফুটবল ম্যাচের আয়োজন করে। ম্যাচকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

রোমাঞ্চকর লড়াই শেষে বিজয়ী আর্জেন্টিনা দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। শিক্ষার্থীরা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও বিনোদনমূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা তামজীদ হোসাইনের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রীতিম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম সৈকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সভাপতি মো. ইব্রাহিম, কলাবাগান থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাখাওয়াত, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও মোহাম্মদ তোফায়েল এবং সমাজসেবা সম্পাদক এনায়েত।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল ইসলাম সৈকত বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ সমাজকে মাদকমুক্ত ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে আসছেন। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সুসম্পর্ক জোরদার করা এবং ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব ও সুস্থ বিনোদনমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আয়োজক তামজীদ হোসাইন বলেন, সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই আয়োজনকে সফল করেছে। আগামী দিনেও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ইতিবাচক ও গঠনমূলক কার্যক্রম পরিচালনার চেষ্টা অব্যাহত থাকবে।