News update
  • SC Stay Clears Way for Public University Admission Tests     |     
  • Dhaka Ranks 9th Among World's Most Polluted Cities on Monday      |     
  • Top Criminal Sweden Aslam Arrested at Dhaka Airport     |     
  • Guterres Urges Climate Justice After COP31 Talks Collapse     |     
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     

কলাপাড়ায় ইউএনও'র অভিযানে ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ

Fishery 2023-05-12, 9:42pm

5000 meters illegal net seized in Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ইউএনও'র অভিযানে সরকারী খালে অবৈধভাবে পেতে রাখা ৮টি অবৈধ চাইনিজ জাল উচ্ছেদ সহ ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। 

আজ শুক্রবার (১২মে) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হলদিবাড়িয়া খালে কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন এ অভিযান পরিচালনা করেন । পরে  জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

কলাপাড়া ইউএনও  মো:জাহাঙ্গীর হোসেন বলেন, উপজেলার খালগুলোতে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য প্রশাসনের এ ধরনের অভিযান অব্যহত থাকবে। সরকারি খালে কেউ জাল দিয়ে আটকিয়ে মাছ শিকার করতে পারবেনা বলেও জানান তিনি। - গোফরান পলাশ